রাজধানীতে ৬০ কোটি টাকার কোকেনসহ ৬জন আটক

রাজধানীতে ৬০ কোটি টাকার কোকেনসহ ৬জন আটক

উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:০৭

ঢাকার গুলিস্তান ও কোনাপাড়া এলাকায় ৬০ কোটি টাকা মূল্যের কোকেন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় এই চোরাকারবারি চক্রের ৬ সদস্যকে আটক করে র‌্যাবের এলিট ফোর্স। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার গণমাধ্যমকে এসব তথ্য জানান।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই কোকেন জব্দ করা হয়।

মেজর শাহরিয়ার বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে একইসঙ্গে পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে দুই কেজি কোকেনসহ ছয় জনকে আটক করা হয়েছে। আপাতত আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানানো যাবে না।’

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading