হৃতিকের প্রাক্তন স্ত্রী গ্রেফতার, পালালেন বাদশা

হৃতিকের প্রাক্তন স্ত্রী গ্রেফতার, পালালেন বাদশা

উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:২৬

হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান করোনা বিধি না মেনে নাইটক্লাবে পার্টি করায় গ্রেফতার হন। গ্রেফতার হন ইন্ডিয়ান দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, সঙ্গীতশিল্পী গুরু রনধাওয়াও। এ সময় অল্পের জন্য পালিয়ে বাঁচেন র‌্যাপার বাদশা।

মুম্বাইয়ের ম্যারিয়ট হোটেলের ড্রাগন ফ্লাই ক্লাবে এ অভিযান চালায় শহর পুলিশ।

জানা যায়, ২১ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে বিমানবন্দরের পাশে এই ক্লাবে অভিযান চালায় পুলিশ। এ সময় তারাসহ ড্রাগন ফ্লাই ক্লাব থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনের ১৮৮, ২৬৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

রিপাবলিক টিভির তথ্যমতে, একই পার্টিতে বাদশাও ছিলেন। তবে পুলিশকে ম্যানেজ করে পেছনের দরজা দিয়ে পালাতে সক্ষম হন তিনি।

এদিকে, ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত কারফিউ জারি করেছে মহারাষ্ট্র সরকার। তাই ক্লাবগুলোর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি এ সময় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়াও বন্ধ। কিন্তু নিয়ম না মেনে অতিরিক্ত সময় খোলা ছিল ক্লাব। আর তাতে অংশ নেওয়ায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading