জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:৪০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকার বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সফলতার সঙ্গে কাজ করছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি কমাতে সরকার বিভিন্ন ধরনের অভিযোজন ও প্রশমনমূলক কার্যক্রম নিরলসভাবে বাস্তবায়ন করছে। এক্ষেত্রে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত নিজ নিজ জনগণের স্বার্থে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একযোগে কাজ করলে এ কার্যক্রম আরও গতিশীল হবে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকায় আরব আমিরাত দূতাবাসের উদ্যোগে আবুধাবির ফাতেমা বিনতে হাজজা আল নাহিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মায়সুন বার্বারের সঙ্গে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে ভিডিও করফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হয়ে পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ সব কথা বলেন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading