অবসরে যাচ্ছেন মুখ্য সচিব কায়কাউস
উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:৩৫
চাকরির মেয়াদ শেষ হওয়ায় বছরের শেষ দিন অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।
বুধবার (২৩ ডিসেম্বর) এই কর্মকর্তাকে ৩১ ডিসেম্বর থেকে অবসর দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সেইসঙ্গে তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্টসহ আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে। তিনি বিধি অনুযায়ী পিআরএলে থাকাকালীন সুবিধা পাবেন।
প্রসঙ্গত, মেয়াপূর্তিতে মুখ্য সচিব কায়কাউসের অবসরের আদেশ হলেও বুধবার বিকাল পর্যন্ত ওই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

