করোনা ভ্যাকসিন যে ভেজাল হবে না তার নিশ্চয়তা নেই: জিএম কাদের

করোনা ভ্যাকসিন যে ভেজাল হবে না তার নিশ্চয়তা নেই: জিএম কাদের

উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:৪৫

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বাজার যেভাবে ভেজালে সয়লাব, তাতে করোনা ভ্যাকসিনের ভেজাল হবে না তার নিশ্চয়তা নেই। তিনি বলেন, করোনা ভ্যাকসিনের টিকায় যে ডিস্টিল ওয়াটার থাকবে না সে বিষয়ে জনসাধারণ উদ্বিগ্ন।

বুধবার (২৩ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক, ফিজা অ্যান্ড কোং-এর ব্যবস্থাপনা পরিচালক এবং একাত্তরের কথা পত্রিকার প্রকাশক নজরুল ইসলাম বাবুল জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ উপলক্ষে এক সভায় বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুলকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে কারা আগে ভ্যাকসিন পাবে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা চায় দেশের মানুষ। তাছাড়া নির্দিষ্ট তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ, সরবরাহ এবং বিতরণ নিশ্চিত করতে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে তাও দেশের মানুষ জানতে চায়।
তিনি অভিযোগ করেন, মন্ত্রণালয় থেকে বলা হয় সব প্রস্তুতি নেয়া হয়েছে কিন্তু দেখা যায় কাজের বেলায় সব কিছুই অগোছালো। দেশের মানুষ করোনা ভ্যাকসিনের ব্যাপারে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত জানতে চায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading