ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:৫০

ফ্রান্সে এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। সন্দেহভাজন বন্দুকধারীর বয়স ৪৮ বছর; পরে তারও মৃতদেহ পাওয়া যায় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) ফ্রান্সের মধ্যাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলের সেইন্ট-জাস্ট এলাকার কাছে প্রত্যন্ত এক গ্রামে বন্দুকধারীর গুলির এ ঘটনা ঘটে।

ডয়েচে ভেলে জানায়, পুয়ে-দে-দোম গ্রামের এক বাড়িতে পারিবারিক কলহের খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গেলে বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে এক পুলিশ সদস্য নিহত ও আরেকজন আহত হয়। বন্দুকধারী পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থলে আসা আরও দুই পুলিশ সদস্যকে হত্যা করে। ঘটনাস্থল থেকে এক নারীকে উদ্ধার করা হয়েছে।

বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ সদস্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও প্রধানমন্ত্রী জঁ ক্যাসটেক্স।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading