নিয়ম ভেঙে নিষিদ্ধ ট্রিপিয়ার
উত্তরদক্ষিণ |বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৪৫
বেটিংয়ের নিয়ম ভাঙায় ইংল্যান্ড ও আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার কিরান ট্রিপিয়ারকে ১০ সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। একই সঙ্গে ৭০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে তাকে।
এক বিবৃতিতে এফএ বুধবার (২৩ ডিসেম্বর) ৩০ বছর বয়সী এই ফুটবলারের শাস্তির কথা জানায়। এদিন থেকেই কার্যকর হবে তার নিষেধাজ্ঞা।
২০১৯ সালের জুলাইয়ে টটেনহ্যাম হটস্পার থেকে স্প্যানিশ ক্লাব আতলেতিকোয় যোগ দেওয়ার সময় এই নিয়ম ভেঙেছিলেন তিনি।
এই নিষেধাজ্ঞার কারণে আগামী ২৩ ফেব্রুয়ারি চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগসহ ১২টি ম্যাচে তাকে পাবে না আতলেতিকো। নিষেধাজ্ঞা শেষে ৭ মার্চ মাদ্রিদ ডার্বিতে খেলতে পারবেন তিনি।

