মুখ্যমন্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগে ১৩ কৃষকের বিরুদ্ধে মামলা

মুখ্যমন্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগে ১৩ কৃষকের বিরুদ্ধে মামলা

উত্তরদক্ষিণ |বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৫০

ইন্ডিয়ার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের গাড়ি আটকে ছিলেন আন্দোলনরত কৃষকরা। তাদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টা এবং দাঙ্গায় ইন্ধন দেওয়ার অভিযোগে তদন্ত মামলা করেছে হরিয়ানা পুলিশ।

ওই ১৩ কৃষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭ (দাঙ্গায় উস্কানি), ১৪৯ (দাঙ্গায় উস্কানি এবং ধারালো অস্ত্র নিয়ে সমাবেশ) এবং ৩০৭ (হত্যার চেষ্টা)-সহ বেশ কিছু ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) অম্বালায়পুর নির্বাচনের প্রচারে গিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর কৃষকদের বিক্ষোভের মুখে পড়েন। তার গাড়ি আটকে কালো পতাকা দেখানো হয়। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর গাড়ির উপরেই লাঠি মারতে শুরু করেন বলে অভিযোগে করা হয়।

পঞ্জাব-হরিয়ানায় বিভিন্ন এলাকায় বিজেপি নেতাদের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে। তাদের বয়কটেরও সিদ্ধান্ত নিয়েছেন কৃষকেরা। এর পরই বিক্ষুব্ধ কৃষকদের ১৩ জনের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নিলো হরিয়ানা সরকার।

হরিয়ানা পুলিশের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে কংগ্রেস।

হরিয়ানা কংগ্রেসের প্রধান কুমারী শৈলজা বলেন, ‘‘কৃষকদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনে হরিয়ানা সরকার ধৈর্যের সব সীমা অতিক্রম করে গেল। কৃষকদের বিরুদ্ধে হত্যা এবং দাঙ্গার মতো গুরুতর অভিযোগ আনা প্রমাণ করে সরকার কতটা মরিয়া হয়ে উঠেছে। গণতন্ত্রে বাক্‌স্বাধীনতা স্বীকৃত। কিন্তু কৃষকদের কণ্ঠস্বর ক্রমেই চেপে দেওয়া হচ্ছে। মানুষ সরকারের উপর বিশ্বাস হারিয়েছে। এ জন্যই মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো হয়েছে। অবিলম্বে সরকারের উচিত এই ধারা তুলে নেওয়া।’’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading