বাংলাদেশেও নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত!

বাংলাদেশেও নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত!

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:১১

বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বিজ্ঞানীরা বলছেন, করোনাভাইরাসের নতুন একটি স্ট্রেইন বাংলাদেশেও শনাক্ত হয়েছে, যেটির সঙ্গে সম্প্রতি ব্রিটেনে পাওয়া নতুন ধরনের করোনাভাইরাসের সাদৃশ্য রয়েছে।

বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা গত মাসে ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে পাঁচটিতে নতুন ধরনের এই করোনাভাইরাসের স্ট্রেইন শনাক্ত করেন।

প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসি’র।

সম্প্রতি ব্রিটেনে করোনাভাইরাসের নতুন যে একটি স্ট্রেইন পাওয়া গেছে, সেটি আগের স্ট্রেইনটির তুলনায় ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায় বলে জানানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading