প্রান্তিক অঞ্চলে ডিজিটাল স্বাস্থ্য সেবায় ‘দুয়ারে ডাক্তার’

প্রান্তিক অঞ্চলে ডিজিটাল স্বাস্থ্য সেবায় ‘দুয়ারে ডাক্তার’

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৪৮

টেলিহেলথ কোম্পানি বেস্ট এইডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রান্তিক অঞ্চলে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ প্রজেক্ট ‘দুয়ারে ডাক্তার’। বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ভার্চুয়াল প্লাটফর্মে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ প্রজেক্টের মাধ্যমে দেশের প্রান্তিক অঞ্চলের মানুষ ২৪ ঘণ্টার যেকোনো সময় ‘বেস্ট এইডের’ কল সেন্টার অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে টেলিমেডিসিনের সাহায্যে দিবে দেশ সেরা ডাক্তার। এমনকি ই প্রেসক্রিপশন পাওয়া যাবে ‘বেস্ট এইডের’ থেকে মোবাইল মেইলের মাধ্যমে। এছাড়াও অ্যাম্বুলেন্স সার্ভিস, ইমার্জেন্সি মেডিসিনসহ আরো একাধিক সেবা পাওয়া যাবে এই এক প্লাটফর্মে।

‘দুয়ারে ডাক্তার’ অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এই সময় তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতকে উন্নত করতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বেস্ট এইডের তরুণ এই টিমকে সাধুবাদ জানাই। প্রানন্তিক অঞ্চলসহ দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে টেলিমেডিসিনের প্রয়োজনীয়তা অপরিহার্য। আমরা বেস্ট এইডের এই ‘দুয়ারে ডাক্তার’ প্রজেক্টের সাথে একাত্ততা ঘোষণা করতে চাই এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যতটুকু সাহায্য করা যায় আমরা করব।’

বেস্ট এইডের সিইও মীর হাসিব মাহমুদ বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশের সকল মানুষের দ্বারপ্রান্তে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া। আমাদের একক প্রচেষ্টায় আমরা যুদ্ধ করে যাচ্ছি এই লক্ষ্য অর্জনের জন্য। বেস্ট এইড করনার শুরু থেকেই দেশের মানুষদের সেবা দিয়ে যাচ্ছে ২৪ ঘণ্টা। আমরা চাই ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে দেশের প্রতিটি দুয়ারে ডাক্তার পৌঁছে দিতে। এতে দেশের একটি মানুষও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না।’

আন্তর্জাতিক সংস্থা USAID এর ডিজিটাল হেলথ সংযুক্তি স্পেশালিস্ট ফিডা মেহরান বলেন, ‘বেস্ট এইডের দুয়ারে ডাক্তার একটি সময়োপযোগী উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী পরিপূর্ণ স্বাস্থ্যসেবার আওতায় চলে আসবে। USAID থেকে আপনারা যদি কোন সাহায্য চান এই প্রজেক্টের জন্য আমরা সার্বিকভাবে সাহায্য করব।’

বাংলাদেশ ডায়াবেটিস এসোসিয়েশন ল্যাবরেটরি ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর সুভাগত চৌধুরী বলেন, ‘তরুণরা নতুন উদ্ভাবন নিয়ে আসবে। যেকোনো দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি একত্রিত উদ্যোগ প্রয়োজন। প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেস্ট এইডের দুয়ারে ডাক্তার অনেকাংশেই সফল হবে বলে আমি মনে করি’

মাদারীপুর সদর উপজেলায় দুয়ারে ডাক্তার প্রজেক্টের পাইলট প্রজেক্ট অনুষ্ঠিত হবে। এই নিয়ে মাদারীপুর সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একরাম হোসেন বলেন, আমরা এই প্রকল্পের অংশীদার হতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই পাইলট প্রকল্পের মাধ্যমে মাদারীপুর সদর উপজেলা একটি মডেল উপজেলায় রূপ গ্রহণ করবে।

এল আই সি এর প্রধান বিপন্ন কর্মকর্তা অভিজিৎ ভট্টাচার্য বলেন, ‘এই মহৎ উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা সত্যিই গর্বিত। আমরা বেস্ট এইডের এই প্রকল্পের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাই।’

করবী শিহাবের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেস্ট এইডের উপদেষ্টা ডা, হাসান মাহমুদ ও মৌসুমি কবির, কো ফাউন্ডার মেহেদী হাসান ও সাদেকুল ইসলাম। ইমুল হক সজিব(COO, Sheba xyz), জহুরুল হক (সিন্ডিকেট মেম্বার, বিএসএমএমইউ), রাশেদ রাব্বিসহ ( সেক্রেটারি, বাংলাদেশ হেলথ রিপোর্টাস ফোরাম) আরো অনেকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading