হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২১ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:০০
আমেরিকার সঙ্গে সম্ভাব্য আলোচনায় তেহরানের হাত ‘ট্রিগারেই আছে’ এবং প্রতিরক্ষা বাহিনীও ‘সম্পূর্ণ প্রস্তুত’ বলে মন্তব্য করেছেন ইরান সরকারের একজন মুখপাত্র।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে এসব কথা বলেছেন ফাতেমাহ মোহাজেরানি নামের ওই মুখপাত্র।
তবে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য (সম্ভাব্য) পরবর্তী দফার আলোচনায় ইরান অংশ নেবে কি না, তা স্পষ্টভাবে নিশ্চিত বা অস্বীকার করেননি ফাতেমাহ। খবর বিবিসি’র।
তিনি বলেন, আমাদের সামনে দুটি কৌশল রয়েছে: প্রথমটি হলো যুদ্ধের কৌশল এবং দ্বিতীয়টি হলো কূটনীতির কৌশল।
ফাতেমাহ মোহাজেরানি আরও বলেন, আমরা আর আক্রান্ত হতে চাই না। তবে আবার যদি হামলা হয়, আমরা অবশ্যই আগের চেয়ে আরও কঠোরভাবে জবাব দেব।
ইউডি/এবি

