বন্ধ পাটকল সচল করতে সংসদীয় কমিটির সুপারিশ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:২৫
দেশি-বিদেশি অর্থায়নে বন্ধ পাটকলগুলো আধুনিকায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সচল করার পক্ষে অবস্থান জানিয়েছে সংসদীয় কমিটি। এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকার প্রধানকে অনুরোধ করার সুপারিশ করেছে তারা।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বন্ধ ঘোষিত পাটকল শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র সংশোধনে সার্বিক সহযোগিতা প্রদান এবং মামলা প্রত্যাহার/নিষ্পত্তি করে অবসায়নকৃত শ্রমিক কর্মচারীদের জরুরি ভিত্তিতে সব ধরনের পাওনাদি পরিশোধের সুপারিশ করে কমিটি।

