মৃত সোয়া ৭ হাজারের মধ্যে ৪০১২ জনই ষাটোর্ধ্ব

মৃত সোয়া ৭ হাজারের মধ্যে ৪০১২ জনই ষাটোর্ধ্ব

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:২৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে যে ১৯ জন মারা গেছেন, তাদের মধ্যে ১৪ জনই ষাটোর্ধ্ব। আর করোনায় এখন পর্যন্ত মৃতুবরণকারী সাত হাজার ৩৭৮ জনের মধ্যে চার হাজার ১২ জনের বয়সই ৬০ বছরের ওপরে। শতকরা হিসেবে তা ৫৪ দশমিক ৩৮ শতাংশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিফতর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর বিজ্ঞপ্তিতে জানায়, মোট মারা যাওয়াদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন এক হাজার ৮৭৭ জন, ২৫ দশমিক ৪৪ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৮৬৮ জন, ১১দশমিক ৭৬ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন ৩৭২ জন, পাঁচ দশমিক শূন্য চার শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন ১৫৯ জন, দুই দশমিক ১৬ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে আছে ৫৬ জন, শূন্য দশমিক ৭৬ শতাংশ; আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে আছে ৩৪ জন যা কিনা শূন্য দশমিক ৪৬ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading