হেফাজতে ইসলামের বিরুদ্ধে মামলা করেনি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:৪০
হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে সংগঠনটির নেতাদের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘সরকার হেফাজতে ইসলামের বিরুদ্ধে মামলা করেনি, মামলা করেছে সংক্ষুব্ধ একটি পক্ষ।’
বৃহস্পতিবার খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, নায়াণয়গঞ্জ ও চাঁদপুরে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘মামলা করা নাগরিক অধিকার। কেউ মনে করেছে অন্যায় হয়েছে। সংক্ষুব্ধ হয়ে তারা মামলা করেছে। যে কেউ অন্যায়ের প্রতিকার চাইতে পারে, মামলা করতে পারে। এখানে সরকারের কিছু করার নেই’।

