শুটিংয়ে গিয়ে অসুস্থ রজনীকান্ত
উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৫০
শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন সুপারস্টার রজনীকান্ত। কিছুদিন আগে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। প্রিয় তারকাকে তাই ঝুঁকি না নিয়ে বাড়িতে থাকার পরামর্শ দিয়ে এসেছিল লাখ লাখ ভক্ত। হায়দরাবাদে পরবর্তী ছবির শ্যুটিং করতে এসেছিলেন অভিনেতা। সেখানেই অসুস্থ হয়ে পড়েন।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তকে রক্তচাপের মারাত্মক ওঠানামার জন্য ভর্তি করা হন হাসপাতালে।
হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে রজনীকান্তকে। পরে দুপুর সাড়ে বারোটা নাগাদ অভিনেতার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিশদ জানিয়ে মেডিক্যাল বুলেটিন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
অ্যাপোলো হাসপাতাল জানিয়েছে, ‘গত ২২ ডিসেম্বর করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে রজনীকান্তের। করোনা সংক্রমণের কোনও লক্ষ্মণ নেই, তবে অভিনেতার রক্তচাপের মাত্রা ওঠাপড়া করছিল। তাই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শুক্রবার সকাল থেকে রজনীকান্তের সবরকম পরীক্ষা করা হচ্ছে। চিকিৎসকদের একটি দল নজর রাখছে তার শারীরিক অবস্থার উপর। তার রক্তচাপের মাত্রা স্বাভাবিক হলেই হাসপাতাল থেকে বাড়ি যেতে পারবেন তিনি।’ আপাতত রজনীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই মেডিক্যাল বুলেটিনে জানায় হায়দরাবাদের হাসপাতালটি।
রজনীকান্তর ১৬৮ নম্বর ছবির নাম ‘অন্নাথে’। শুটিংয়ে রুটিন চেক আপের অঙ্গ হিসাবেই কোভিড পরীক্ষা করানো হয়েছিল অভিনেতা ও কলাকুশলীদের। তাতে সেটের ৪ জন সদস্যের সংক্রমণ ধরা পড়ে। যদিও রজনীর পরীক্ষায় করোনা সংক্রমণ পাওয়া যায়নি। তা-ও সুরক্ষার কথা মাথায় রেখেই বন্ধ করে দোওয়া হয় ছবির শুটিং।

