পলাশী স্টাফ কোয়ার্টারের ফ্যানে ঝুলছে আনসার কর্মকর্তা রুমানার মরদেহ
উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৩০
ঢাকার আজিমপুরে পলাশী স্টাফ কোয়ার্টার থেকে রুমানা ইয়াছমিন (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
শুক্রবার (২৫ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালবাগ পলাশী সরকারী স্টাফ কোয়ার্টারে ঘটনাটি ঘটে।
রুমানা ইয়াছমিন ৩৭তম বিসিএস ক্যাডার। বর্তমানে আনসার বাহিনীর সহকারী পরিচালক ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলার লোহাজল গ্রামে। বাবার নাম নুরনবী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, মৃত রুমানা গাজিপুর শফিপুরে আনসারের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে ট্রেনিংয়ের জন্য ঢাকায় আসেন। রাতে স্বজনরা রুমানাকে ফোনে না পেয়ে তার এক সহকর্মীকে ফোনে জানান। ওই সহকর্মী বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ পান। পরে অন্যদের সহায়তায় দরজা ভেঙে রুমানাকে ফ্যানের সঙ্গে উড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সেখান থেকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

