৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি: মির্জা ফখরুল

৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি: মির্জা ফখরুল
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:২০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে বিএনপি।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নিজ শহর ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়াস্থ বাসভবনের সামনে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এ দেশ এমনকি সারা পৃথিবীর মানুষ জানেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর রাতেই সেটি হয়েছে, আওয়ামী লীগ সমস্ত ভোট ডাকাতি করে নিয়ে গেছে।

মির্জা ফখরুল আরও বলেন, আজকাল তারা (আওয়ামী লীগ) বক্তৃতায় তাই ‘রেজিমেন্টাল ডেমোক্রেসি’র কথা বলেন, উন্নয়নের জন্য ধারাবাহিকতার কথা বলেন। এটা তাদের সেই বাকশাল প্রতিষ্ঠার সুপ্ত বাসনা, যা আগে তারা ১৯৭৫ সালে প্রতিষ্ঠা করতে পারেনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading