পাকিস্তানে মৃত সৈন্যকে নামাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

পাকিস্তানে মৃত সৈন্যকে নামাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৫০

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট বালতিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে দুইজন পাইলট ও দুইজন সৈন্য ছিলেন।
রবিবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এ খবর জানায় দেশটির সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়, বালতিস্তানের সেনা হাসপাতালে মারা যাওয়া এক সৈন্যকে নামাতে গিয়ে শনিবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মেজর পদমর্যাদার একজন পাইলট, একজন কো পাইলট এবং দুইজন সৈন্য প্রাণ হারান। তবে দুর্ঘটনাস্থলে বেসামরিক কারো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading