মির্জাপুরে বাল্যবিয়ে বন্ধ করে কনের বাবাকে জরিমানা

মির্জাপুরে বাল্যবিয়ে বন্ধ করে কনের বাবাকে জরিমানা

উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৫৮

টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিয়ে বন্ধ করে কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের আনাইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর উপজেলার সমসের আলীর ছেলে মিজান মিয়ার সাথে আনাইলবাড়ী গ্রামের মো. মোস্তাফা মিয়ার মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তারের (১৬) বিবাহের দিন ঠিক করা হয়।

এ সময় অপ্রাপ্ত বয়সে বাল্যবিবাহে সহযোগিতার দায়ে কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তার মেয়েকে কোথাও বিয়ে দিবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে এ বিয়ে বন্ধ করি। বাল্যবিয়েতে সহযোগিতা করার অভিযোগে কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading