দেশে কোনো মানুষই গৃহহীন থাকবে না: পরিবেশ মন্ত্রী

দেশে কোনো মানুষই গৃহহীন থাকবে না: পরিবেশ মন্ত্রী

উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৪৫

বাংলাদেশে কোনো মানুষই আর গৃহহীন থাকবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুজিববর্ষ উপলক্ষে কাবিটা কর্মসূচির আওতায় ভূমিহীন ও গৃহহীনদের দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নির্মিতব্য ৫০টি পাকা ঘর নির্মাণের অগ্রগতি পরিদর্শনকালে এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের সকল গৃহহীনদের জন্য গৃহের ব্যবস্থা করছে। করোনাভাইরাসজনিত মহামারিকালে সমগ্র বিশ্ব বিপর্যস্ত হলেও বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম থেমে থাকেনি। অসহায়, ভূমিহীন ও গৃহহীনদের পাশে দাঁড়ানোর জন্য মন্ত্রী এসময় সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানান।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading