অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ আইসিইউতে

অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ আইসিইউতে

উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৫০

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহকে শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর এক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার মেয়ে খ্যাতিমান অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ শনিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজরী লিখেন, ‘আমার মা জিনাত বরকতুল্লাহ গুরুতর অবস্থা নিয়ে আইসিইউ ভেন্টিলেশনে আছেন। আমি প্রত্যেককে আমার মায়ের জন্য দোয়া করতে বলি। সর্বশক্তিমান আল্লাহ রহমানুর রহিম আমার মায়ে প্রতি দয়া করুন এবং তার কষ্ট দূর করে দিন।’

বিভিন্ন সূত্রে জানা যায় যে জিনাত বরকতুল্লাহর কোভিড-১৯ ধরা পড়েনি।

গত ৩ আগস্ট জিনাতের স্বামী বিটিভির সাবেক প্রযোজক মো. বরকতুল্লাহ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান। তখন জিনাতও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

জিনাত বরকতুল্লাহ তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পাশাপাশি নৃত্য ও সংগীত বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading