জলবায়ু সম্মেলন: বিশ্ব নেতাদের সঙ্গে অংশ নেবেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:০৫
জলবায়ুজনিত সমস্যা মোকাবিলা এবং সমাধানের উদ্দেশ্যে আগামী ২৫ ও ২৬ জানুয়ারি দুই দিনব্যাপী ‘ক্লাইমেট অ্যাডাপটেশন সামিট-২০২১’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে জার্মানির রাষ্ট্রপ্রধান অ্যাঞ্জেলা মেরকেল, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ অন্তত ১৫টি দেশের রাষ্ট্র প্রধানরা অংশ নিবেন। প্রাচ্যের দেশ নেদারল্যান্ডস বৈশ্বিক এই সম্মেলনের আয়োজন করেছে।
আয়োজকরা জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অতিবৃষ্টি ও খরাসহ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ সাধারণ মানুষ কিভাবে মোকাবিলা করবে এবং এর সমাধান কিভাবে করা যায়, এসব বিষয় নিয়েই আগামী ২৫ ও ২৬ জানুয়ারি দুই দিনব্যাপী ‘ক্লাইমেট অ্যাডাপটেশন সামিট-২০২১’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

