ফের বিমানের ওমান ফ্লাইট চালু হচ্ছে

ফের বিমানের ওমান ফ্লাইট চালু হচ্ছে

উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:৫০

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বিমান চলাচলে যে নিষেধাজ্ঞা দিয়েছিল ওমান, তা তুলে নেওয়া হচ্ছে।

আগামী ২৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো আবার নিয়মিত চলবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন।

রবিবার(২৭ ডিসেম্বর) তিনি বলেন, “ওমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ২৯ ডিসেম্বর রাত থেকে বিমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো আবার নিয়মিত চলাচল করবে।”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading