সালমান খানের বাড়ির সামনে নোটিশ: আজ আমি বাড়িতে নেই

সালমান খানের বাড়ির সামনে নোটিশ: আজ আমি বাড়িতে নেই

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:০০

প্রিয় নায়কের বলিউড তারকা সালমান খানের জন্মদিনে বাড়ির সামনে অগণিত মানুষের ভিড় বিগত দুই দশকের সাধারণ চিত্র এটি।

ইন্ডিয়ান সংবাদমাধ্যমগুলোর সূত্রে জানা গেছে, এ বছর এই চেনা দৃশ্য দেখা যায়নি সালমানের বাড়ির সামনে। করোনা সবকিছু বদলে দিয়েছে। বরং এবার সালমানের ‘গ্যালাক্সি’ ভবনের সামনে দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে একটি নোটিশ, এবারের জন্মদিনে তিনি বাড়িতে থাকবেন না। ভক্তদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বাড়ির সামনে ভিড় না জমানোর অনুরোধ করা হয়েছে।

নোটিশে লিখেছেন ‘এত বছর ধরে আমার জন্মদিনে ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, কোনো কিছুর সঙ্গে তার তুলনা হয় না। কিন্তু আমার একান্ত অনুরোধ, করোনা মহামারি এবং সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে এ বছর আমার বাড়ির সামনে জমায়েত হবেন না। মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। এখন আমি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নেই। সবাইকে অনেক ভালোবাসা।’

ভক্তরা বাড়ির সামনে আসুক না আসুক, ফুল আনুক না আনুক—আবদুল রশিদ সালমান খানের ৫৫তম জন্মদিন ২৭ ডিসেম্বর। ১৯৬৬ সালের ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে তাঁর জন্ম। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দেখা গেল সালমানের নানান ছবি, শুভেচ্ছাবাণী।

এমনকি বাংলাদেশেও উদযাপিত হয়েছে তার জন্মদিন। ফেসবুকভিত্তিক সংগঠন ‘সালমান খান ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর পক্ষে প্রিয় তারকার জন্মদিনে পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

ছোট পরিসরে পারিবারিক আবহে জন্মদিন উদযাপন করেন সালমানও। বিভিন্ন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সালমান বলেন, ‘এইবছর কোনো উদযাপন হচ্ছে না। শুধু আমি আর আমার পরিবার, আর কেউ নয়। এই ভয়ংকর দুর্দিনে আমার কোনো ইচ্ছাই নেই জন্মদিন উদযাপন করার। আশা করছি আগামী বছর আমাদের জীবনে খুশি থাকবে। বড় করে জন্মদিন থাকবে। সবাই সুস্থ থাকুক, সুখে থাকুক, এটাই কামনা করি।’

১৯৮৮ সালে রেখা আর ফারুক শেখ অভিনীত ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সালমান খানের।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সালমান খানকে। তারকাদের ছাড়িয়ে হয়েছেন মহাতারকা। দীর্ঘ অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। এর মধ্যে ‘সাজান’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘করণ অর্জুন’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘হাম দিল দে চুকে সানাম’, ‘তেরে নাম’, ‘পার্টনার’, ‘বডিগার্ড’, ‘দাবাং’, ‘রেডি’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘ভারত’ উল্লেখযোগ্য।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading