প্রথমবারের মতো বিজ্ঞাপনে চিত্রনায়ক সাইমন

প্রথমবারের মতো বিজ্ঞাপনে  চিত্রনায়ক সাইমন

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:২০

প্রায় এক দশকের অভিনয় জীবনে প্রথমবারের মতো চিত্রনায়ক সাইমন সাদিক বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করলেন।

প্রথমবারের মতো বিজ্ঞাপনে অংশ নিলেন এ অভিনেতা। একটি বেসরকারি হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠানের হয়ে কাজটি করেন তিনি। এতে তার সহকর্মী পূর্ণিমা বৃষ্টি।

সাইমন বলেন, ‘গত সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং করেছি। এর গল্প ভাবনা বেশ ভালো লেগেছে। কাজটিও অসাধারণ হয়েছে। পুরোটা সময় উৎসবের আমেজ কাজ করেছে। দারুণ অভিজ্ঞতা।’

এতে বর ও কনে সাইমন-পূর্ণিমা বৃষ্টি। সদ্য বিয়ে করেছেন তারা। নববধূকে নিয়ে বেড়াতে যাবেন সাইমন। এ জন্য বাড়ির ছাদে চলে এলো হেলিকপ্টার। স্বামীর এমন কাণ্ড দেখে বেজায় খুশি পূর্ণিমা বৃষ্টি- এরকম গল্পেই বিজ্ঞাপনটি তৈরি।

এদিকে, সাইমন বর্তমানে কাজ করছেন মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কাজের ছেলে’ সিনেমায়। শুটিং শেষ হয়েছে ‘দায়মুক্তি’ ছবির। আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘আনন্দ অশ্রু’সহ বেশকিছু চলচ্চিত্র।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading