করোনায় প্রাণ গেল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রীর
উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, নভেম্বরের শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মসিউর রহমান ও তার স্ত্রী। তবে সবশেষ পরীক্ষায় তাদের দুজনেরই করোনা নেগেটিভ আসে।
মসিউর রহমানের একান্ত সচিব তপন কুমার চক্রবর্তী জানান, মসিউর রহমানের শরীর মোটামুটি ভালো আছে। তবে তিনি এখনও হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন।

