‘ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনবেন না বাইডেন’

‘ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনবেন না বাইডেন’

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:২৫

ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; এর প্রধান অংশীদার দেশ হলো—ভারত, অস্ট্রেলিয়া ও জাপান। এই অঞ্চলে বাংলাদেশসহ অন্য দেশগুলোও অর্থনৈতিক সৃমদ্ধির পথ হিসেবে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিকে গ্রহণ করেছে।

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়লাভের পর ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এর কারণ হলো জো বাইডেন বা তার পররাষ্ট্র উপদেষ্টারা কেউ ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে গোটা নির্বাচনি সময়ে কোনও মন্তব্য করেনি।

তবে বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মাদ শহীদুল হক মনে করেন, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির নাম পরিবর্তন হতে পারে, কিন্তু এর বিষয়বস্তু পরিবর্তন হবে না। সূত্র- বাংলা ট্রিবিউন

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading