অধিনায়ক আজিঙ্কা রাহানে মুগ্ধ গাওস্কর থেকে শচীন

অধিনায়ক আজিঙ্কা রাহানে মুগ্ধ গাওস্কর থেকে শচীন

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩০

ইন্ডিয়ার দ্বাদশ অধিনায়ক হিসেবে টেস্টে সেঞ্চুরি করেছেন রাহানে। অস্ট্রেলিয়ার মাটিতে এই সংস্করণে সেঞ্চুরি করা পঞ্চম অধিনায়ক তিনি।

মেলবোর্নে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ১০৪ রানে অপরাজিত আজিঙ্কা রাহানে। কঠিন পরিস্থিতি ও পরিবেশে সেঞ্চুরি করে ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছেন দলকে। তার এই মূল্যবান ইনিংসের প্রশংসা করেন সুনীল গাভাস্কর থেকে মাইকেল ভন, বিরাট কোহালি থেকে সচিন টেনডুলকার।

কিংবদন্তি ব্যাটসম্যান গাভাস্কর বলেন, আদর্শ অধিনায়কের ইনিংস উপহার দিয়েছেন রাহানে।

‘‘টেস্ট ম্যাচের আদর্শ ইনিংস খেলেন রাহানে। অধিনায়কেরও আদর্শ ইনিংস। কঠিন পিচে সামনে থেকে নেতৃত্ব দিল দলকে। দেখিয়ে দিল, এ ধরনের পিচে কী ভাবে ধৈর্য ধরে ইনিংস সাজানো উচিত।’’

আর এক কিংবদন্তি সচিন টেনডুলকার প্রশংসা করেন ব্যাটসম্যান ও অধিনায়ক রাহানের।

তিনি টুইট করেন, ‘‘ভারতীয় ক্রিকেটের দু’টি ভাল দিন গেল। প্রথম দিন বোলারদের অসাধারণ দাপট। দ্বিতীয় দিন রাহানের দুরন্ত ইনিংস।’’

সচিন আরও লিখেছেন, ‘‘অনবদ্য ইনিংস খেলে গেল রাহানে। ওর ডিফেন্স যতটা মজবুত, ঠিক ততটাই আত্মবিশ্বাসের। জাডেজার সঙ্গে ওর জুটি খুবই মূল্যবান।’’

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মনে করেন, রাহানে অবিশ্বাস্য ইনিংস উপহার দিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading