প্রধানমন্ত্রীকে এসএমএস করে কম্পিউটার পেলেন তরুণ

প্রধানমন্ত্রীকে এসএমএস করে কম্পিউটার পেলেন তরুণ

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:০০

বাঁচার আকুতি জানিয়ে একটু সাহায্য সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোন নম্বরে এসএমএস করেন কুমিল্লা নগরীর মুগলটুলির বাসিন্দা শাহাদাত হোসেন শাকিল। ৭ ডিসেম্বর পাঠানো ঐ এসএমএসটি প্রধানমন্ত্রীর নজরে পড়ে। তারই নির্দেশে সোমবার (২৮ ডিসেম্বর) কুমিল্লার জেলা প্রশাসক ওই তরুণকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৫ হাজার টাকার একটি কম্পিউটার দেন।

শাকিল কুমিল্লার নগরীর মুগলটুলির বাসিন্দা আবদুল হালিমের ছেলে। তার পরিবারের স্থায়ী ঠিকানা কুমিল্লার সদর উপজেলার পাথুরীপাড়া।

তিনি জানান, কম্পিউটারে অনলাইনে কাজ করতে গিয়ে ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর নম্বরটি তার চোখে পড়ে। ওই ওয়েবসাইট থেকে নম্বরটি সংগ্রহ করেন তিনি। দীর্ঘদিন চেষ্টা করেও একটি কম্পিউটার কেনার টাকা জোগাড় করতে না পেরে সহযোগিতা চেয়ে ওই নম্বরে তিনি এসএমএস পাঠান। গত ৭ ডিসেম্বর এসএমএস পাঠানোর একদিন পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শাকিলকে ফোন করা হয়। এর একদিন পরই তার খোঁজ খবর নেওয়া হয় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে। সোমবার (২৮ ডিসেম্বর) তাকে জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি কম্পিউটার দেওয়া হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading