দ্বিগুণ হয়েছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র: সাইয়্যেদ নাসরুল্লাহ

দ্বিগুণ হয়েছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র: সাইয়্যেদ নাসরুল্লাহ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:০০

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ জানিয়েছেন এক বছর আগের তুলনায় দ্বিগুণ হয়েছে তাদের কাছে থাকা ক্ষেপণাস্ত্রের সংখ্যা। লেবাননের আল-মায়াদিন নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রতিরোধ আন্দোলনের হাতে থাকা নিখুঁত ক্ষেপণাস্ত্রের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে।”

তিনি বলেছেন, গোটা ইহুদিবাদী ইসরাইল হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

আল-মায়াদিনের প্রখ্যাত সাংবাদিক গ্বাসান বিন জিদ্দোকে দেয়া সাক্ষাৎকারে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, “অধিকৃত ফিলিস্তিনের যেকোনো স্থানে আমরা হামলা চালাতে চাইব আমাদের ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে সেখানেই আঘাত হানবে।”

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ২০০০ সালের আগে-পরে তার সংগঠন ইসরাইলের বিরুদ্ধে মোটা দাগে দু’টি যুদ্ধে জড়িয়েছে এবং দু’টিতেই তেল আবিব অপমানজনক পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে।

তিনি বলেন, হিজবুল্লাহর সদস্য আলী কামেল মোহসেন জাওয়াদ হত্যার প্রতিশোধ নেয়া হবে। গত ২০ জুলাই এক বিমান হামলায় মোহসেন জাওয়াদ নিহত হন।

কয়েকটি আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে পদক্ষেপ নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে হিজবুল্লাহ প্রধান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading