পৌরসভা নির্বাচনে জয়ী অধিকাংশ মেয়র আ. লীগের

পৌরসভা নির্বাচনে জয়ী অধিকাংশ মেয়র আ. লীগের

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৩০

বছরের শেষ সময়ে এসে দেশের ২৪ পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে অধিকাংশ মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৮টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ হয়। সন্ধ্যায় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।

এর মধ্যে ফলাফল পাওয়া ২০ পৌরসভা হলো বরিশারের উজিরপুর ও বাকেরগঞ্জ, চুয়াডাঙ্গা, দিনাজপুরের ফুলবাড়ী, কুষ্টিয়ার খোকসা, মানিকগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রাজশাহীর কাটাখালী ও পুঠিয়া, পটুয়াখালীর কুয়াকাটা, রংপুরের বদরগঞ্জ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, পাবনার চাটমোহর, সানামগঞ্জের দিরাই, ঢাকার ধামরাই, বরগুনার বেতাগী, কুড়িগ্রাম ও নেত্রকোণার মদন।

এই ২০ পৌরসভার মধ্যে আ্ওয়ামী লীগের ১৫, বিএনপির ২ এবং স্বতন্ত্র ৩ প্রার্থী জয়লাভ করেছেন।

খুলনার চালনা পৌরসভায় প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত করা হয়েছে।

বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জে নৌকার প্রার্থী মেয়র পদে জয়লাভ করেছেন।

চুয়াডাঙ্গা পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক।

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন।

কুষ্টিয়ার খোকসা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র তরিকুল ইসলাম তারিক জয়ী হয়েছেন।

মানিকগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. রমজান আলী নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন।

ময়মনসিংহের গফরগাঁওয়ে নৌকার প্রার্থী এস এম ইকবাল হোসেন সুমন জয়ী হয়েছেন।

পঞ্চগড় পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত জাকিয়া খাতুন মেয়র পদে জয়ী হয়েছেন। তিনি পঞ্চগড় পৌরসভায় প্রথম নারী মেয়র।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বহিষ্কৃত প্রার্থী ইকরামুল হক বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় মেয়র পদে জয়ী বিএনপি প্রার্থী। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থী ফরিদ আহমেদ অলি ধানের শীষ প্রতীক নিয়ে ৪ হাজার ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগ এবং পুঠিয়ায় বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হাওলাদার জগ প্রতীকে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৩ ভোট।

পাবনার চাটমোহর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন সাখো জয়ী হয়েছেন।

বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এবিএম গোলাম কবির দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কাজিউল ইসলাম বিপুল ভোটে মেয়র পদে বিজয়ী হয়েছেন।

নেত্রকোণার মদন পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম জয় পেয়েছেন।

সুনামগঞ্জের দিরাই পৌরসভায় মেয়র প‌দে আওয়ামী লীগ ম‌নোনীত প্রার্থী বিশ্বজিৎ রায় বিজয়ী হয়েছেন।

ঢাকার ধামরাই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত গোলাম কবীর দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading