বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ১৭ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ১৭ লাখ ছাড়াল

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩৫

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার ২৮ জনে। এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭ লাখ ৭২ হাজার ৯১২ জনে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৯৬০ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৩৪ হাজার ৮৩০ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ২ লাখ ৭ হাজারের বেশি এবং মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৯০১ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৭৫ লাখ ৪ হাজার ৮৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৭০ জনের।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading