জিয়াশের অনুপস্থিতি চেলসির ছন্দ হারানোর ‘কারণ’

জিয়াশের অনুপস্থিতি চেলসির ছন্দ হারানোর ‘কারণ’

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩৬

মৌসুমের শুরুতে ভালো করার পর হঠাৎ ছন্দ হারিয়ে ফেলেছে চেলসি। এর পেছনে চোটের কারণে হাকিম জিয়াশের অনুপস্থিতিকে বড় কারণ হিসেবে দেখালেন দলটির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

লিগে নিজেদের পরের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মরক্কোর এই মিডফিল্ডারকে পাওয়ার আশা করছেন ল্যাম্পার্ড।

গত ৫ ডিসেম্বর লিডস ইউনাইটেডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জিয়াশ। এরপর পাঁচ লিগ ম্যাচের কেবল একটিতে জিতেছে চেলসি, হেরেছে তিনটিতেই। স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার অ্যাস্টন ভিলায় বিপক্ষে করে ১-১ ড্র।

অ্যাস্টনের বিপক্ষে ম্যাচ শেষে দল জিয়াশের সৃজনশীলতার অভাব বোধ করছে বলে জানান ল্যাম্পার্ড।

“জিয়াশের খেলার ধরণ আমাদের জন্য খুবই কার্যকর। সে গোলে সহায়তা করে, সুযোগ তৈরি করে এবং কিছু গোলও করে।”

“সে যখন দলে ছিল, আমরা বেশ ছন্দে ছিলাম। এই মানের খেলোয়াড়রা ছিটকে গেলে তার অভাব বোঝা যায়। আমরা তাকে ফিরে পেতে চাই।”

১৬ ম্যাচে সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে চেলসি। দুই ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে পাঁচে অ্যাস্টন ভিলা। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading