পৌর নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে ৬৫%

পৌর নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে ৬৫%

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:০৫

পৌর নির্বাচনের প্রথম ধাপের দেশের যেসব পৌরসভায় সোমবার ভোট হয়েছে, তাতে মেয়র পদে ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান বলেন, সোমবার ভোট হওয়া ২৪ পৌরসভার মধ্যে একটিতে মেয়র পদের ফলাফল প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত করা হয়েছে। বাকি ২৩ পৌরসভায় গড়ে ৬৫.০৬ শতাংশ ভোট পড়েছে।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ চলে। ভোট শেষ হওয়ার আগেই খুলনার চালনা পৌরসভার মেয়র পদের একজন প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ওই পৌরসভায় মেয়র পদের ফল স্থগিত করে ইসি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading