নীলফামারীতে সৌদি বাদশার উপহার পেলেন ৫০০ কর্মহীন

নীলফামারীতে সৌদি বাদশার উপহার পেলেন  ৫০০ কর্মহীন

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৩০

মহামারি করোনার কারণে কর্মহীন দুস্থ মানুষের মাঝে সৌদি বাদশার পৃষ্ঠপোষকতায় বাদশা সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের উদ্যোগে ৫০০ দুস্থের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ২টার দিকে নীলফামারীর সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের জমিরিয়া সুলতান উলুম মাদ্রাসা মাঠে ওই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সৌদি বাদশার স্বাস্থ্য উপদেষ্টা ডা. তোহা বিন ওমর বিন সাদিক আল খতিব। খবর বাংলা ট্রিবিউন-এর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাতা সংগঠনের প্রকল্প সংগঠক ওমর মাহদি হামদি, সিনিয়র কর্মকর্তা আব্দুল্লা খালেদ আল হোসাইমিন, জনসংযোগ কর্মকর্তা শেখ আলী সালেহ সাইদ বুজির, মানাহিন ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন, প্রধান কার্যনির্বাহী ফরিদ উদ্দিন, প্রকল্প পরিচালক মইন উদ্দিন। পুরো ত্রাণ বিতরণ অনুষ্ঠানটি সমন্বয় করেন জমিরিয়া সুলতান উলুম মাদ্রাসার খতিব হাফেজ মতিউর রহমান।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ কেজি চিনি, ২ কেজি লবন ও ২ লিটার সয়াবিন তেল। ওইসব খাদ্য পণ্য প্যাকেটে ভরে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়। বিতরণের জন্য ওই খাদ্য সামগ্রী আসে সরাসরি সৌদি আরব থেকে প্যাকেটজাত হয়ে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading