আমেরিকাতেও শনাক্ত হয়েছে নতুন বৈশিষ্টের কোভিড-১৯

আমেরিকাতেও শনাক্ত হয়েছে নতুন বৈশিষ্টের কোভিড-১৯

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:২৫

আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যে একজন রোগীর শরীরে নতুন নতুন বৈশিষ্টের করোনাভাইরাস পাওয়া গেছে। এর আগে ব্রিটেনে প্রথম শনাক্ত করা হয় এই ভাইরাসটি।

আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের বিশ বছর বয়সী এই আক্রান্ত ব্যক্তির সাম্প্রতিক কোন ভ্রমণের ইতিহাস নেই। তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে।

অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলছেন, তারা এখন এই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছেন। সেই সঙ্গে এরকম আরও রোগী আছে কিনা, সেটাও খুঁজে দেখছেন।

আমেরিকায় এক কোটি ৯০ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৩ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ।

ধারণা করা হয় যে, করোনাভাইরাসের এই নতুন ধরনটি আগেরটির তুলনায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে সেটি আগের চেয়ে বেশি বিপজ্জনক নয় বলেই মনে করা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading