পূর্বাচলের বন থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

পূর্বাচলের বন থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৫০

গাজীপুরের পূর্বাচল আবাসিক প্রকল্পের গজারি বন থেকে জমি ব্যবসায়ী (দালাল) মজিবুর রহমানের (৪৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর খিলক্ষেত থানার ডেলনা এলাকার অছিম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে পূর্বাচল আবাসিক প্রকল্পের সরকারি গজারী বন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কালীগঞ্জ থানার পূর্বাচল আবাসিক প্রকল্পের ২৪ নম্বর সেক্টরের ওয়েস্টার্ন চত্বর এলাকার সরকারি গজারি বনে লাকড়ি কুড়াতে গিয়ে স্থানীয়রা মুজিবুরের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে লাশটি উদ্ধার করে। নিহতের ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলসহ কিছু অংশ শিয়ালে খেয়ে ক্ষত করেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তরা তাকে খুন করে রাতে লাশ সেখানে ফেলে পালিয়ে যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading