দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড শ্রীমঙ্গলে

দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড শ্রীমঙ্গলে

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩৮

ধীরে ধীরে শৈত্যপ্রবাহ কমে এসেছে। বুধবার (৩০ ডিসেম্বর) পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। এর আগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) খুলনা বিভাগ ও ১১টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে শৈত্যপ্রবাহ।

শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা এবং শ্রীমঙ্গল অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর শুরু হওয়া শৈত্যপ্রবাহ এখনও চলছে। এর মধ্যে কেবল ২৪ ডিসেম্বর দেশে শৈত্যপ্রবাহ ছিল না। আগামী ৪ দিনে তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading