বাংলাদেশে এমিরেটসের নতুন কান্ট্রি ম্যানেজার আল হামমাদী

বাংলাদেশে এমিরেটসের নতুন কান্ট্রি ম্যানেজার আল হামমাদী

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৫০

বাংলাদেশে এমিরেটসের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল হামমাদী। বুধবার (৩০ ডিসেম্বর) ট্রিউন গ্রুপ – এমিরেটসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ জানুয়ারি থেকে তার এই নিয়োগ কার্যকর হচ্ছে। বর্তমান কান্ট্রি ম্যানেজার সাঈদ আব্দুল্লা মিরান হংকং-এ এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব লাভ করেছেন।

আল হামমাদী বাংলাদেশে এমিরেটসের পরিচালন, বাণিজ্যিক কৌশল বাস্তবায়ন এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় বাণিজ্যিক ব্যবস্থাপনা শিক্ষানবীশ কর্মসূচির অধীনে আল হামমাদী ২০১৬ সালে এমিরেটসে যোগ দান করেন। তিনি কর্মাশিয়াল সাপোর্ট ম্যানেজার হিসেবে মিশর ও বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে তিনি কর্মাশিয়াল ম্যানেজার-দূর প্রাচ্য হিসেবে পদন্নোতি পান এবং এই অঞ্চলে এমিরেটসের কৌশলগত পদক্ষেপগুলো সফলভাবে বাস্তবায়ন করেন।

প্রসঙ্গত, ১৯৮৬ সাল থেকে এমিরেটস বাংলাদেশের সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ এবং এ দেশে দীর্ঘ মেয়াদী বাণিজ্যিক কৌশল বাস্তাবায়নে কাজ করে যাচ্ছে। এমিরেটস ঢাকায় বর্তমানে দৈনিক ২টি করে ফ্লাইট পরিচালনা করছে এবং ভায়া দুবাই বিশ্বের প্রায় ১০০টির অধিক নগরীতে সুবিধাজনক সংযোগের নিশ্চয়তা দিচ্ছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading