কোনোভাবেই আপস করব না: অবৈধ উচ্ছেদ নিয়ে তাপস

কোনোভাবেই আপস করব না: অবৈধ উচ্ছেদ নিয়ে তাপস

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:৩০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, সুশাসিত ঢাকা গড়তে অবৈধ দখল উচ্ছেদ নিয়ে কোনোভাবেই আপস করা হবে না। এই অভিযান কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়।

বুধবার রাজধানীর বাসাবো এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন শেষে এসব কথা বলেন মেয়র তাপস।

তাপস বলেন, “আমরা দুর্নীতি রোধ করার জন্য কঠোরভাবে কার্যক্রম আরম্ভ করেছি। প্রথম দিন থেকেই এ কাজ জোরাল করেছি। দুনীতিমুক্ত ঢাকা গড়ার লক্ষ্যেই মার্কেট থেকে অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে। সুশাসিত ঢাকা গড়ার ক্ষেত্রে কোনো আপস নেই। যত বাধা-বিপত্তিই আসুক, আমরা দৃঢ়তার সাথে মোকাবেলা করব।”

সুশাসিত ঢাকা তার নির্বাচনী ইশতিহারের মূল বিষয় ছিল জানিয়ে তাপস বলেন, “এটা ছাড়া উন্নত ঢাকা গড়া সম্ভব না। সুতরাং কোনো ব্যক্তি যদি এতে হেয়প্রতিপন্ন হন, লজ্জিত হন সেটা তার বিষয়।”

প্রসঙ্গত, নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে ৮ ডিসেম্বর থেকে রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ অভিযান চালাচ্ছে ডিএসসিসি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading