ভাসানচরের রোহিঙ্গা শিবিরের উন্মুক্ত জায়গায় গাছ লাগানো হবে: পরিবেশমন্ত্রী
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:০০
রোহিঙ্গারা ভাসানচরে স্থানান্তরিত হওয়ায় কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে যে সব জায়গা খালি হয়েছে সে সব জায়গায় গাছ লাগানো হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীন। রোহিঙ্গা শিবিরসহ অন্যান্য স্থানে পর্যাপ্ত সংখ্যক গাছ লাগাতে বন অধিদফতরের সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
বুধবার (৩০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-র বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় পরিবেশমন্ত্রী এ সব কথা বলেন। নিজ দফতর থেকে সভায় অনলাইনে যুক্ত হন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত বন পুনঃসৃজনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বন আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে।’

