সিরিয়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত ২৫

সিরিয়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত ২৫

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৮:২০

সিরিয়ার সন্ত্রাসীদের হামলায় অন্তত ২৫ জন নাগরিক নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার (৩০ ডিসেম্বর) পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশের প্রধান সড়কে একটি বাস লক্ষ্য করে সন্ত্রাসীরা ওই হামলা চালায়। এতে ২৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায় নি বার্তা সংস্থা সানা।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি দাবি করছে, ওই হামলায় সিরিয়ার ৩০ সেনা নিহত হয়েছে।

২০১১ সাল থেকে সিরিয়ায় সন্ত্রাসীরা সহিংসতা শুরু করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading