বর্ষশেষে করোনা শনাক্তের সংখ্যা ৮ কোটি ৩০ লাখ ছাড়ালো

বর্ষশেষে করোনা শনাক্তের সংখ্যা ৮ কোটি ৩০ লাখ ছাড়ালো

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:১৫

বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা আট কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা আট কোটি ৩০ লাখ ৬০ হাজার ৫৩৬। এর মধ্যে ১৮ লাখ ১২ হাজার ৫০ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে পাঁচ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৫ জন।

২০১৯ সালের আজকের এই দিনে (৩১ ডিসেম্বর) চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে ধরা পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজও ৩১ ডিসেম্বর। কেটে গেছে পুরো একটি বছর। আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার টিকাও আবিষ্কৃত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা আমেরিকায়। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি দুই লাখ ১৬ হাজার ৯৯১। মৃত্যু হয়েছে তিন লাখ ৫০ হাজার ৭৭৮ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়া। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি দুই লাখ ৬৭ হাজার ২৮৩। এর মধ্যে এক লাখ ৪৮ হাজার ৭৭৪ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ১৯ হাজার ৯৭০। এর মধ্যে এক লাখ ৯৩ হাজার ৯৪০ জনের মৃত্যু হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading