ছিটকে পড়লেন মুকেশ আম্বানি

ছিটকে পড়লেন মুকেশ আম্বানি

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩০

চীনের বাজারে বোতলজাত পানি আর টিকা বিক্রি করে ভারতের মুকেশ আম্বানিকে সরিয়ে এশিয়ার শীর্ষ ধনীর জায়গা দখল করে নিয়েছেন চীনের ঝং শানশান। ব্লুমবার্গ বিলিয়েনিয়ার ইনডেক্সে এ তথ্য জানানো হয়েছে।

ঝোং শানশানই এখন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। এ বছরই তার সম্পদ বেড়েছে সাত বিলিয়ন ডলার। ৭৭ দশমিক ৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে এশিয়ার শীর্ষ এবং বিশ্বের ১১তম শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন তিনি। তার উত্থানে ছিটকে পড়েছেন ভারতীয় ব্যবসায়ী আরআইএল-এর চেয়ারম্যান মুকেশ আম্বানি।

বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৭৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। গত কয়েক মাসে আরআইএল-এর শেয়ারে ধসের কারণে আম্বানি গ্রুপের উপার্জনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

নোগফু স্প্রিং নামক একটি সংস্থার মালিক শানশান। এই সংস্থা শুরুতে মিনারেল ওয়াটার প্রস্তুত করতো। পরে বেইজিং বেন্টাই বায়োলজিকাল এন্টারপ্রাইজ শুরু করে। সেই সংস্থা কোভিড ভ্যাকসিন উৎপাদন শুরু করেছিল। চীন ও হংকং, দুই জায়গাতেই শানশানের সংস্থা বেশ জনপ্রিয়তা লাভ করে। ভ্যাকসিন উৎপাদন শুরুর পরই বেন্টাই-এর শেয়ার ২০০০ শতাংশ পর্যন্ত লাফ দিয়েছে। শানশান এখন চীনের অন্যতম ধনী জ্যাক মা-কেও টপকে গেছেন। মাশরুম চাষ, সাংবাদিকতা, চাষাবাদ, স্বাস্থ্য পরিষেবা-সহ একাধিক ক্ষেত্রে হাত পাকিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এশিয়ার সেরা পাঁচ ধনীর চারজনই এখন চীনের। প্রথমে রয়েছেন শানশান। দ্বিতীয় ভারতের মুকেশ আম্বানি। তিনে কলিন হুয়াং, চারে রয়েছেন পোনি মা। আলিবাবার চেয়ারম্যান জ্যাক মা রয়েছেন পাঁচ নম্বরে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading