৫০ হাজার বছর আগের গন্ডারের দেহাবশেষ উদ্ধার!

৫০ হাজার বছর আগের গন্ডারের দেহাবশেষ উদ্ধার!

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৪০

রাশিয়ার উত্তরে সাইবেরিয়া অঞ্চলে উদ্ধার হলো আইস এজ বা শীতল যুগের একটি গন্ডারের দেহাবশেষ। বিজ্ঞানীদের বক্তব্য, ২০ থেকে ৫০ হাজার বছর আগে সাইবেরিয়া অঞ্চলে মৃত্যু হয়েছিল গন্ডারটির। এতো পুরনো প্রাণীর এমন সুঠাম দেহাবশেষ এর আগে মেলেনি বলে দাবি করছেন বিজ্ঞানীরা। গন্ডারটির নির্দিষ্ট বয়স জানার জন্য দেহাবশেষটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

সাইবেরিয়া অঞ্চলে বিপুল বরফের চাদরে এতোদিন ঢেকে ছিল গন্ডারটির দেহ। বিজ্ঞানীদের ধারণা, তিন-চার বছর বয়সে পানিতে ডুবে মৃত্যু হয়েছিল প্রাণীটির।

গন্ডারটির শরীরে বড় বড় লোম ছিল। দেহে পাকস্থলীসহ আরও বেশ কিছু অঙ্গ পাওয়া গেছে। এতোদিন পরও যা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। বিজ্ঞানীদের বক্তব্য, প্রবল ঠাণ্ডার মধ্যে ছিল বলেই দেহটি এতটা অক্ষত রয়েছে। এতো বছরের পুরনো দেহ এতোটা সুন্দরভাবে পাওয়া যাবে, অনেকেই তা কল্পনা করতে পারেনি।

এর আগে এই অঞ্চল থেকেই আরও একটি গন্ডারের দেহ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। পরে জানা যায়, ওই গন্ডারটির মৃত্যু হয়েছিল ৩৫ হাজার বছর আগে। বিজ্ঞানীদের ধারণা, বর্তমান গন্ডারটির বয়স তার চেয়েও বেশি।

মূলত বিশ্বজুড়ে উষ্ণায়নের ফলেই ওই অঞ্চল থেকে একের পর এক দেহাবশেষ উদ্ধার হচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সাইবেরিয়ার ওই অঞ্চলে এতো দিন কার্যত যাওয়াই যেত না। ইদানীং বরফ গলার কারণে কোনও কোনও এলাকায় যাওয়া যাচ্ছে। সম্প্রতি যে দেহটি উদ্ধার হয়েছে তা পাওয়া গেছে তিরখত্যাখ নদীর ধার থেকে।

বিজ্ঞানীদের ধারণা, ওই অঞ্চল থেকে এই ধরনের আরও কিছু পশুপাখির দেহ উদ্ধার করা সম্ভব হবে। শীতল যুগে ওই অঞ্চলে প্রচুর প্রাণীর বাস ছিল বলে মনে করা হয়। সূত্র: ডিডব্লিউ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading