ইমরান হাশমির হাত ধরে নতুন বছরেই ফিরবেন রিয়া

ইমরান হাশমির হাত ধরে নতুন বছরেই ফিরবেন রিয়া

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:১৫

গত জুনে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে ভারতীয় মিডিয়ায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নিয়ে আলোচনা শুরু হয়। এরপরের গল্পটা প্রায় সবারই জানা। তবে আগামী বছরের শুরুতেই রুপালি পর্দায় দেখা যাবে এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তার ঘনিষ্ঠ বন্ধু পরিচালক রুমি জাফরি এই তথ্য জানিয়েছেন।

এই নির্মাতারা ‘চেহরে’সিনেমাতে অভিনয় করেছেন রিয়া। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি। বছরের শুরুতেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন রুমি জাফরি।

সাক্ষাৎকারে রুমি জাফরি জানান, সম্প্রতি এই অভিনেত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। তার সঙ্গে এই ঘটনার পর বেশিরভাগ সময়ই চুপ থাকেন। খুব বেশি কথা বলেন না রিয়া।

প্রসঙ্গত, অভিনেতা সুশান্তের মৃত্যুর পর তার মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর এটি নিয়ে তদন্ত শুরু করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদ শেষে গত ৮ সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করে এনসিবি। তার বিরুদ্ধে মাদক ব্যবহার ও সংগ্রহের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়।

এনসিবির রিমান্ড কপিতে উল্লেখ করা হয়, সুশান্তকে মাদক সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন রিয়া। এরপর তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। ২৯ সেপ্টেম্বর বোম্বে উচ্চ আদালতে জামিন আবেদন করেন রিয়া। ৭ অক্টোবর তার জামিন মঞ্জুর করেন আদালত। বর্তমানে জামিনে মুক্ত আছেন এই অভিনেত্রী।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading