নিরাপত্তার চাদরে রাজধানী

নিরাপত্তার চাদরে রাজধানী

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:০০

করোনা পরিস্থিতির কারণে এবার ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হবে নতুন বছর। এ বছর উদযাপনে থাকছে না কোনও আনুষ্ঠানিকতা। থাকছে না কোনও উন্মুক্ত স্থানে কোনও আয়োজন।

রাজধানী ঢাকায় থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১০ হাজার সদস্য মোতায়েন করা হচ্ছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় নজরদারি করছেন। নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে গুলশান-বনানী-বারিধারা এলাকায়। থার্টিফার্স্টের রাতে ওই এলাকায় বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সরেজমিন দেখা গেছে, অভিজাত এলাকা গুলশান বনানী বারিধারায় প্রবেশে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা তল্লাশি করছে। অনেককেই মুখোমুখি হতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানা প্রশ্নের।

দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, অভিজাত এলাকায় কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য প্রবেশমুখগুলোতে তল্লাশি বাড়ানো হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading