স্বাগত ২০২১! সবাইকে নববর্ষের শুভেচ্ছা

স্বাগত ২০২১! সবাইকে নববর্ষের শুভেচ্ছা
শুভ নববর্ষ, স্বাগত ২০২১!

বিদায় ২০২০, স্বাগত ২০২১!

উত্তরদক্ষিণ । শুক্রবার , ০১ জানুয়ারী ২০২১ । ০০:০১

কালের পরিক্রমায় আবারও পুরাতনের বিদায়, নতুন বছরের আগমণী। বিদায় ২০২০, স্বাগত ২০২১। নতুন বছরের নতুন আলোয় ভরে উঠুক সকলের জীবন।

ইংরেজি বছর নামে সমাধিক পরিচিত দিনপঞ্জিকা বা ক্যালেন্ডার মূলতঃ গ্রেগরিয়ান বর্ষপঞ্জি যেটা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাধান্য বিস্তার করা অন্যতম ক্যালেন্ডার। বাংলাদেশ সহ গোটা পৃথিবী নতুন বছরকে স্বাগত জানিয়েছে। যদিও করোনাকালীন এই দুর্যোগে নববর্ষ বরনের সেই চেনা উতসব বা আমেজ কোথাও তেমন নেই। তবুও স্বাগত ২০২১।

বাংলাদেশ সহ গোটা বিশ্বের মানুষ আজ করোনা (কোভিড-১৯) মহামারীর কবলে। বিশ্বব্যাপি চরম অনিশ্চয়তার মধ্যে বিদায়ী ২০২০ সালের শেষে সুখবর হচ্ছে করোনার টিকা বা ভ্যাকসিনের অনুমোদন। নতুন বছরের প্রাক্কালে এটাই বিশ্বের মানুষের কাছে সবচেয়ে স্বস্তির ও আনন্দের সংবাদ। বাংলাদেশ সহ বিশ্বের সকলে যেন সম-অধিকার ও নায্যতার ভিত্তিতে টিকা লাভ করে সেই বিষয়ে আন্তর্জাতিক উদ্যোগ একান্তভাবে কাম্য।

নতুন বছরের সূচনা লগ্নে দৈনিক উত্তরদক্ষিণের পক্ষ থেকে পাঠক, লেখক, এজেন্ট, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

মহামারির দুর্যোগ কেটে যাক। সুখ, শান্তি, আনন্দময় ও নিরাপদ দেশের-বিদেশের সকলের জীবন ।

শুভ নববর্ষ ২০২১।

উত্তরদক্ষিণ পরিবারের পক্ষ থেকে

শেখফারুক আহমাদ
সম্পাদক

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading