ভারতীয় সিনেমায় বাংলাদেশের মাহতিম

ভারতীয় সিনেমায় বাংলাদেশের মাহতিম

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:৩০

২০১৮ সালে বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’ গানটি কাভার করে আলোচনায় উঠে আসেন মাহতিম শাকিব। তারপরের গল্প সবারই জানা। এবার ভারতীয় বাংলা সিনেমার গানে কণ্ঠ দিলেন তিনি।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ‘তাকে অল্প কাছে ডাকি’ শিরোনামের গানটি মুক্তি পেয়েছে।

মিষ্টি প্রেমের কথার মাহতিমের এই গানটি অন্তর্জালে প্রশংসা কুড়াচ্ছে।

মাতিম শাকিব গানটি তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন—নতুন ক্যালেন্ডারে নতুন যাত্রা। যারা এখনো আমার পাশে আছেন তাদের ধন্যবাদ। ২০২০ আমার জন্য ভালো একটি বছর ছিল। ২০২১ নতুন দিগন্তের সূচনা করবে। প্রতিটি সমালোচনাই গুরুত্বপূর্ণ। এই গান নিয়েও আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমি জানি এটি নিখুঁত কাজ নয়। তবু যদি আপনার ভালো লাগে গানটি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করার অনুরোধ রইলো।

কলকাতার পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় নির্মাণ করেছেন ‘প্রেম টেম’ নামে সিনেমা। এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন—ওপার বাংলার তিন নবাগত সৌম্য, সুস্মিতা ও শ্বেতা। আর এ সিনেমায়ই ব্যবহার করা হয়েছে গানটি। গানটির কথা ও সুর করেছেন শিবব্রত বিশ্বাস। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে এ সিনেমা। এটি প্রযোজনা করেছে এসভিএফ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading