ইইউর সঙ্গে বিচ্ছেদ: নতুন বছরে নতুন পথচলা শুরু ব্রিটেনের

ইইউর সঙ্গে বিচ্ছেদ: নতুন বছরে নতুন পথচলা শুরু ব্রিটেনের

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:৪৫

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ শেষে নতুন বছরে নতুন পথচলা শুরু করেছে ব্রিটেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জিমএটি ২৩:০০ থেকে ব্রিটেন ইইউর নিয়ম অনুসরণ বন্ধ করে দেয়। তার জায়গায় কার্যকর হয় নতুন চুক্তি। এখন থেকে নতুন চুক্তি অনুযায়ী ইইউর সঙ্গে ‍যুক্তরাজ্যের ভ্র্রমণ, বাণিজ্য, অভিবাসন এবং নিরাপত্তা সহযোগিতাসহ অন্যান্য কার্যক্রম চলবে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘‘এখন ব্রিটেনের স্বাধীনতা আমাদের হাতে। দীর্ঘ ব্রেক্সিট প্রক্রিয়া শেষ হয়েছে এবং আমরা আমাদের কাজ ভিন্নভাবে এবং আরো ভালোভাবে করতে পারবো।”

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ব্রিটেন এখনো ‘বন্ধু এবং মিত্রই’ থাকবে।

প্রসঙ্গত, ব্রিটেনের মন্ত্রীরা অবশ্য আগামী কয়েক দিন বা কয়েক সপ্তাহ নতুন নিয়ম নিয়ে কিছু বিশৃঙ্খলা দেখা দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading